দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮১০
তিনি বলেনঃ একদা ইয়াহূদীরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাযির হয়ে বলে, আমরা তো সে পশুকে ভক্ষণ করি, যাকে আমরা হত্যা করি। আর আমরা তাকে ভক্ষণ করি না, যাকে আল্লাহ হত্যা করেন। তখন আল্লাহ্ তা’আলা এই আয়াত নাযিল করেনঃ وَلاَ تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ ’’ঐ পশুকে তোমরা ভক্ষণ করবে না, যার উপর আল্লাহর নাম উচ্চারিত হয়নি।’’ ['ইয়াহূদীদের' উল্লেখ মুনকার। মাহফুয হল 'মুশরিকরা']