Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮১৪

প্রায় ১ মিনিট · ৮৯ শব্দ

কুতায়বা ইবন সা’ঈদ (রহঃ) ..... আতা ইবন ইয়াসার হারিছ গোত্রের জনৈক ব্যক্তি হতে বর্ণনা করেছেন। সে ব্যক্তি উহুদ পর্বতের একটি গিরিতে উট চরাচ্ছিল। হঠাৎ উটটি মরার মত অবস্থায় এসে পড়ে, কিন্তু কারো কাছে এমন কিছু ছিল না, যা দিয়ে সে সেটিকে যবাহ করতে পারে। অবশেষে সে ব্যক্তি একটি লোহার পেরেক নিয়ে তার সূচালো মুখ দিয়ে উষ্ট্রীর বুকে আঘাত করে। ফলে সেখান হতে রক্ত প্রবাহিত হয়। পরে সে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাযির হয়ে তাঁকে এ খবর দেয়। তখন তিনি তাকে তার গোশত ভক্ষনের অনুমতি দেন।

ছবি বানান