দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮১৬
আহমদ ইবন ইউনুস (রহঃ) .... আবূল উশরা (রহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন। একদা তিনি বলেনঃ ইয়া রাসূলাল্লাহ্! যবাহ কি কেবল গলা এবং সিনায় করতে হবে? রাবী বলেন, তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যদি তুমি তার রানে বল্লমের আঘাত কর, তবে তা ভক্ষণ করা তোমার জন্য বৈধ হবে। আবূ দাঊদ (রহঃ) বলেনঃ এরূপ করা কেবলমাত্র পলায়নপর পশুর জন্য বৈধ, ; অন্যদের বেলায় নয়।