দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮১৮
তিনি বলেনঃ একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানীর পশুর গর্ভস্থিত বাচ্চা সম্পর্কে জিজ্ঞাসা করি। তিনি বলেনঃ যদি তোমরা চাও, তবে তা খেতে পার। মুসাদ্দাদ (রহঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিজ্ঞাসা করি, ইয়া রাসূলাল্লাহ্! আমরা উট যবাহ করি, গাভী যবাহ করি এবং বকরী যবাহের পর অনেক সময় তাদের গর্ভে মৃত বাচ্চা দেখতে পাই, আমরা কি তা ফেলে দেব, না ভক্ষণ করব? তিনি বলেনঃ যদি তোমরা চাও, তবে তা খেতে পার। কেননা ঐ বাচ্চার মাতার যবাহ, ঐ বাচ্চার যবাহর মত, ।