আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮২১
তিনি বলেনঃ একদা জনৈক ব্যক্তি উচ্চকন্ঠে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞসা করে, আমরা জাহিলিয়াতের যুগে রজব মাসে ’আতীরা’ করতাম। এখন এ সম্পর্কে আমাদের কি নির্দেশ দেন? তখন তিনি বলেনঃ তোমরা আল্লাহর জন্য যে কোন মাসে কুরবানী করতে পার। তোমরা আল্লাহর নির্দেশের অনুসরণ কর এবং অন্যকে খানা খাওয়াও। অতঃপর সে ব্যক্তি আবার জিজ্ঞাসা করেঃ আমরা তো জাহিলিয়াতের যুগে ফারাআ’ করতাম (অর্থাৎ পশুর প্রথম বাচ্চা মূর্তির নামে যবাহ্ করতাম)। এখন এ সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বলেনঃ বিচরণকারী প্রত্যেক পশুর মাঝেই ফারাআ আছে। তোমরা তোমাদের পশুদের খাদ্য দিয়ে থাক, এমন কি তারা হাজীদের বহনে সক্ষম হবে, তখন তুমি তাকে যবাহ্ করবে এবং তার গোশত সাদকা করে দেবে। রাবী খালিদ (রহঃ) বলেনঃ আমি মনে করি, মুসাফিরদের জন্য এটি উত্তম। রাবী খালিদ (রহঃ) পুনরায় বলেনঃ আমি আবূ কিলাবকে জিজ্ঞাসা করেছিলামঃ কয়টি পশুর জন্য এ হুকুম? তিনি বলেনঃ একশতটির জন্য