দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮৫৭
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি কোন স্ত্রীলোক এবং কোন পুরূষ ষাট বছর পর্যন্ত আল্লাহর ইবাদাত করে, পরে যখন সে দু’জনের মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন তারা ওসীয়তের দ্বারা উত্তরাধিকারীদের ক্ষতি করে, এমতাবস্থায় তাদের উভয়ের জন্য জাহান্নামের আগুন অবধারিত হয়ে যায়। রাবী (শাহর ইবন হাওশাব) বলেনঃ এ সময় আবূ হুরায়রা (রাঃ) নিম্নোক্ত আয়াতটি তিলাওয়াত করেন, (যার অর্থ হলো) ’’যে পরিমাণ মাল সাদকা করার জন্য ওসীয়ত করা হয়, তা আদায় করার পর এবং দেনা পরিশোধের পর, যা অন্যের জন্য ক্ষতিকর নয় .... হতে, এ হলো বিরাট সফলতা।’’ আবূ দাঊদ (রহঃ) বলেনঃ এই হাদীছের রাবী আশ’আছ ইবন জাবির (রাঃ) হলেন নসর ইবন ’আলী এর দাদা।