দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২৮৮
তিনি বলেন, উম্মে হাবীবা বিনতে জাহশ (রাঃ) যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শ্যালিকা ছিলেন এবং আব্দুর রহমান ইবনু আওফ (রাঃ) এর স্ত্রী ছিলেন- একাধারে সাত বছর ইস্তেহাযাগ্রস্ত ছিলেন। তিনি এ সম্পর্কে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করেন। তিনি বলেন, এটা হায়েযের রক্ত নয়, বরং একটি বিশেষ শিরা হতে প্রবাহিত রক্ত। অতএব তুমি গোসলনান্তে নামায আদায় করবে। আয়িশা (রাঃ) বলেন, অতঃপর তিনি তাঁর বোন যয়নব বিনতে জাহশের হুজরাতে একটি বড় পাত্রে গোসল করতেন এবং পাত্রের পানিতে রক্তের রং-এর প্রাধান্য হত।