Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮৮২

প্রায় ২ মিনিট · ১৯৪ শব্দ

তিনি বলেনঃ একদা আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বের হয়ে আসওয়াফ নামক স্থানে একজন আনসার মহিলার নিকট উপস্থিত হই। তখন সে মহিলা তার দু’টি কন্যা সন্তান নিয়ে এসে বললঃ ইয়া রাসূলাল্লাহ্! এ কন্যা দুটি সাবিত ইবন কায়স (রাঃ) এর, যিনি আপনার সাথী থাকাকালে উহুদের যুদ্ধে শহীদ হন। এখন এদের চাচা এদের সমস্ত মাল ও মীরাছ দখল করে নিয়েছে। এদের দু’জন কিছুই দেয়নি; বরং সবই সে গ্রাস করেছে। ইয়া রাসূলাল্লাহ্! এখন এ ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহর শপথ! যতক্ষণ এরা সম্পদের অধিকারী না হবে, ততক্ষণ এদর বিবাহ হবে না। তখন রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আল্লাহ্ তা’আলা এব্যাপারে ফয়সালা করে দেবেন। অতঃপর এ আয়াত নাযিল হয়ঃ (يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلاَدِكُمْ) অর্থাৎ আল্লাহ্ তা’আলা তোমাদের সন্তানদের ব্যাপারে ওসীয়াত করেছেন ...। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমার নিকট ঐ মহিলা এবং তার দেবরকে ডেকে আন। অতঃপর তিনি মেয়ে দুটির চাচাকে ডেকে বলেনঃ তুমি এদের দুই-তৃতীয়াংশ দিয়ে দাও এবং এদের মাকে এক-অষ্টমাংশ দিয়ে দাও; আর যা অবশিষ্ট থাকে তা তোমার। আবূ দাঊদ (রহঃ) বলেনঃ এ ব্যাপারে বিশর ভুল করেন। ঐ মেয়ে দু’টি ছিল সা’দ ইবন রাবী’ এর। আর ছাবিত ইবন কায়স ইয়ামামার যুদ্ধে শহীদ হয়েছিলেন।

ছবি বানান