দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৮৮৬
একদা জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাযির হয়ে বলেঃ আমার ছেলের ছেলে (পৌত্র) ইনতিকাল করেছে, এখন আমি তার মীরাছ থেকে কিরূপ অংশ পাব? তিনি বলেনঃ তোমার অংশ হবে এক-ষষ্ঠমাংশ। অতঃপর সে লোক যখন ফিরে যাচ্ছিল, তখন তিনি ডাকেন এবং বলেনঃ তুমি এক-ষষ্ঠমাংশ পাবে। আবূ কাতাদা (রাঃ) বলেনঃ তারা (সাহাবীরা) জানত না যে দাদা কোন সময় এক-ষষ্ঠমাংশ পায়। আবূ কাতাদা আরো বলেনঃ দাদার প্রাপ্ত সর্বনিম্ন মীরাছের অংশ হলো এক-ষষ্ঠমাংশ।