দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯০০
তিনি বলেনঃ আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলাল্লাহ্! আগামীকাল হজ্জের সময় আপনি কোথায় অবতরণ করবেন? তখন তিনি জিজ্ঞাসা করেনঃ ’আকীল কি আমাদের জন্য কোন ঘর অবশিষ্ট রেখেছে? অতঃপর তিনি বলেনঃ আমরা বনূ কিনানার খায়ফ নামক স্থানে অবতরণ করব, যেখানে কুরাইশগণ কাফিরদের সাথে শপথ করেছিল অর্থাৎ মুহাসসাব নামক স্থানে। আর ঘটনাটি এরূপঃ বনূ কিনানা কুরাশদের থেকে এ মর্মে শপথ নিয়েছিল যে, তারা বনূ হাশিমের সাথে কোন বৈবাহিক সম্পর্ক স্থাপন করবে না এবং তাদের সাথে কোনরূপ বেচাকেনা করবে না, আর না তাদের কোনরূপ আশ্রয় দেবে। যুহরী বলেনঃ খায়ফ হলো একটি উপত্যকার নাম- যেখানে উক্ত শপথ সংঘটিত হয়েছিল।