দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯০২
তিনি বলেনঃ একদা দু’ভাই ইয়াহইয়া ইবন ইয়ামুর (রাঃ) এর নিকট মোকদ্দমা পেশ করে, যার একজন ছিল ইয়াহুদী এবং অপরজন মুসলিম। তিনি ঐ দু’জনের মধ্য হতে মীরাছ প্রদান করলেন এবং বললেনঃ আমার কাছে আবুল আসওয়াদ হাদীস বর্ণনা করেছেন, যা তার নিকট জনৈক ব্যক্তি বর্ণনা প্রসঙ্গে বলেন, একদা মু’আয বর্ণনা করেন যে, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ ইসলাম বর্ধিত হয়, কমেনা। অতঃপর তিনি মুসলিম ব্যক্তিকে মীরাছ দিয়ে দেন।