দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯০৫
একবার উম্মুল মু’মিনীন আইশা (রাঃ) আযাদ করে দেওয়ার জন্য একটি দাসী খরিদ করতে মনস্থ করেন। তখন সে দাসীর মালিক বলেনঃ আমি একে এ শর্তে বিক্রি করতে চাই যে, তার মৃত্যুর পর তার পরিত্যক্ত সস্পদের মালিকানা যেন আমরা হয়। তখন আইশা ব্যাপারটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বর্ণনা করেন। তখন তিনি বলেনঃ সে তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না। কেননা দাসীর পরিত্যক্ত মালের মালিক সে হবে, যে তাকে মুক্ত করেছে।