Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯১১

প্রায় ১ মিনিট · ৭৮ শব্দ

তিনি বলেনঃ আল্লাহ তা’আলার বিধানঃ (وَالَّذِينَ عَقَدَتْ أَيْمَانُكُمْ فَآتُوهُمْ نَصِيبَهُمْ) অর্থাৎ 'তোমরা শপথপূর্বক যাদের সাথে ওয়াদা করেছ, তাদের হক তাদের দিয়ে দাও।' জাহিলিয়াতের যুগে এক ব্যক্তি অন্য ব্যক্তির সাথে শপথপূর্বক এরূপ ওয়াদা করত, যদিও তাদেরর মাঝে আত্নীয়তার সম্পর্ক থাকতো না। ফলে, তারা একে অন্যের ওয়ারিছ হয়ে যেত। এ হুকুমটি সূরা আনফালের এ আয়াত দ্বারা বাতিল হয়ে যায়ঃ অর্থাৎ নিকট আত্মীয়রাই একে অন্যের সস্পদের অধিক হকদার।

ছবি বানান