Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯২০

প্রায় ১ মিনিট · ১০২ শব্দ

তিনি বলেনঃ একদা আমি দু’ব্যক্তিকে সঙ্গে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গমন করি। তখন তাদের এক ব্যক্তি প্রারম্ভিক বক্তব্য পেশের পর বললোঃ আমরা এজন্য এসেছি যে, আপনি আমাদের দিয়ে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে সাহায্য নিবেন। আর দ্বিতীয় জনও তার সাথীর অনুরূপ বক্তব্য পেশ করলো। তখন তিনি বললেনঃ তোমাদের মাঝে যে ব্যক্তি নেতৃত্ব চায়, সে আমাদের দৃষ্টিতে অধিক খিয়ানতকারী। তখন আবূ মূসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উযর পেশ করে বলেনঃ আমি জানতে পারিনি যে, তারা এ উদ্দেশ্য নিয়ে এসেছে। অতঃপর তিনি আমৃত্যু তাদের দিয়ে কোন কাজে সাহায্য নেন নি।

ছবি বানান