দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯২৯
তিনি বলেন, উমার (রাঃ) ঘোষণা দেনঃ আমি খলীফা (আমার পরের) মনোনীত করব না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খলীফা মনোনীত করেন নি। আর আমি যদি কাউকে খলীফা মনোনীত করি, (তবে এতে দোষের কিছুই নেই)। কেননা আবূ বকর (রাঃ) খলীফা মনোনীত করেছিলেন। আবদুল্লাহ ইবন উমার (রাঃ) বলেনঃ আল্লাহ্র শপথ! তিনি [উমার (রাঃ)] রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবূ বকর সম্পর্কে উল্লেখ করায় আমি বুঝতে পারি যে, তিনি কাউকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সমান মনে করেন না এবং তিনি কাউকেও তাঁর খলীফা মনোনীত করবেন না।