Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৪০

প্রায় ১ মিনিট · ৯০ শব্দ

তিনি বলেনঃ একদা উমার ইবন খাত্তাব মালে গনীমত সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বলেন যে, আমি তোমাদের চাইতে অধিক মালে গনীমতের হকদার নই এবং আমাদের কেউ-ই একের চাইতে অপরের অধিক হক রাখে না। বরং আমরা সবাই আল্লাহ তা’আলার কিতাবে বর্ণিত বিধান অনুযায়ী স্ব স্ব স্থানে অবস্থিত আছি। অবশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বন্টন অনুযায়ী কোন ব্যক্তি ইসলাম কবুলের দিক হতে পুরাতন কেউ বীর যোদ্ধা, কেউ অধিক পরিবার-পরিজনের মালিক এবং কেউ মুখাপেক্ষী। কাজেই তিনি সকলের প্রয়োজন অনুযায়ী মালে গনীমত বন্টন করতেন।

ছবি বানান