Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৭৭

প্রায় ২ মিনিট · ১৮৭ শব্দ

তিনি বলেনঃ যুবায়র ইবন আবদিল মুত্তালিবের দুই কন্যা উম্মু হাকাম অথবা যুবা’আ হতে একজন এ বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে কিছু যুদ্ধবন্দী আসে। তখন আমি, আমার বোন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কন্যা ফাতিমা (রাঃ) তাঁর নিকট উপস্থিত হয়ে আমাদের দরিদ্রতার অভিযোগ করি, যাতে আমরা ছিলাম। আর আমরা তাঁর নিকট এ দরখাস্ত করি যে, তিনি যেন আমাদের কিছু বাঁদী (দাস-দাসী) প্রদান করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের চাইতে ঐ সব ইয়াতীম মেয়েরা অধিক হকদার, যাদের পিতা বদর যুদ্ধে শহীদ হয়েছে। তবে আমি তোমাদের এর চাইতে উত্তম জিনিস বলে দিচ্ছি, যা তোমাদের জন্য কল্যাণকর হবে। তোমরা প্রত্যেক সালাতের পর ৩৩ বার আল্লাহু আকবার, ৩৩ বার সুবহানাল্লাহ এবং ৩৩ বার আল-হামদু লিল্লাহ পাঠ করবে এবং একবার পড়বেঃ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, তিনি একক, অদ্বিতীয়। তারই রাজত্ব বিশ্বব্যাপী, সব প্রশংসা তারই এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। রাবী আয়্যাশ বলেনঃ উম্মু হাকাম ও যুবা’আ উভয়েই ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চাচাতো বোন।

ছবি বানান