Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৮০

প্রায় ২ মিনিট · ২৫১ শব্দ

তিনি বলেনঃ আবূ জা’ফর অর্থাৎ ইবন ঈসা বলেছেন যে, আমরা আনবাসা ইবন আবদিল ওয়াহিদ (রাঃ)-কে আবদাল বলতাম-এ শোনার আগে যে, আবদাল মাওয়ালীদের থেকে হয়। রাবী বলেনঃ আমার নিকট দাখীল ইবন আয়াস ইবন নূহ ইবন মুজজা’আ, তিনি তাঁর পিতা ও দাদা হতে বর্ণনা করেছেন যে, একদা মুজজা’আ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আসেন তাঁর ভাইয়ের দিয়্যাত (রক্তপণ) চাওয়ার জন্য, যাকে বনূ সাদূস-যারা বনূ যুহলের অন্তর্ভুক্ত ছিল, হত্যা করেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যদি আমি কোন মুশরিকের দিয়্যাত দিতাম, তবে তোমার ভাইয়ের দিয়্যাতের ব্যবস্থা অবশ্যই করতাম। তবে আমি তোমাকে এর বিনিময়ের ব্যবস্থা করছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জন্য বনূ যুহল থেকে প্রথম বার আদায়কৃত খুমুস হতে একশত উট দেওয়ার জন্য ফরমান লিখে দেন। যা থেকে কিছু উট তিনি (মুজ্‌জা’আ) গ্রহণ করেন। অতঃপর বনূ যুহল ইসলাম গ্রহণ করলে মুজ্‌জা’আ বাকী উট পাওয়ার জন্য আবূ বকর (রাঃ)-এর নিকট দাবী জানান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ফরমান তাঁর খিদ্‌মতে পেশ করেন। তখন আবূ বকর (রাঃ) তাকে (মুজ্‌জা’আকে) ইয়ামামার সাদকা হতে বার হাজার সা’আ ক্ষতিপূরণ দেওয়ার জন্য হুকুম দেন। যা থেকে চার হাজার সা’আ যব, চার হাযার সা’আ গম এবং চার হাযার সা’আ খেজুর তাঁকে দেওয়া হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ফরমানে এরূপ লেখা ছিলঃ বিসমিল্লাহির রাহমানির রাহীম। এ ফরমান মুহাম্মদ নবী পক্ষ হতে মুজজা’আ ইবন মুরারার জন্য-যিনি বনূ সালমার অন্তর্ভুক্ত। আমি তাকে একশো উট দিচ্ছি। বনূ যুহলের মুশরিকদের নিকট হতে খুমুস বাবদ প্রথম বার যা আদায় হবে, সেখান থেকে এটা দেওয়া হবে, তার মৃত ভাইয়ের রক্তপণের বিনিময়ে।

ছবি বানান