দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৮৫
তিনি বলেনঃ আমরা খায়বর আক্রমণ করি। অতঃপর মহান আল্লাহ্ যখন এ দুর্গ জয় করিয়ে দেন, তখন সাফিয়্যা বিনত হুয়াই এর সৌন্দর্যের কথা তাঁর নিকট বর্ণিত হয়। তার স্বামী নিহত হয়, যখন তিনি ছিলেন নববধূ মাত্র। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পসন্দ করেন। অতঃপর তিনি তাকে নিয়ে রওয়ানা হন, এমনকি যখন ’সাদ্দা-সাহবা’ নামক স্থানে পৌছান, তখন তিনি হালাল হয়ে যান। অতঃপর তিনি তার সাথে সহবাস করেন।