Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৮৭

প্রায় ১ মিনিট · ১১০ শব্দ

তিনি বলেনঃ দাহিয়া কালবীর ভাগে (খায়বরের যুদ্ধে) একজন সুশ্রী যুবতী আসে, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটি গোলামের বিনিময়ে খরিদ করেন। অতঃপর তিনি ঐ দাসীকে উম্মু-সুলায়মের নিকট সোপর্দ করেন, যাতে তিনি তাকে গোসল করিয়ে সুন্দর বসন-ভূষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য সুসজ্জিত করে দেন। রাবী হাম্মাদ বলেনঃ আমার ধারণা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়্যাকে ইদ্দতকাল অতিবাহিত না হওয়া পর্যন্ত উম্মু-সুলায়মের নিকট অবস্থান করতে নির্দেশ দেন। [সহীহঃ কিন্তু তার এ কথাঃ আমার মনে হয় ...... এতে প্রশ্ন রয়েছে। কেননা ইতিপূর্বে গত হয়েছে যে, সাদ্দুস সাহাবা নামক জায়গাতে পৌছলে তিনি পবিত্র হন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে নির্জানাবাস করেন।]

ছবি বানান