Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ২,৯৯৫

প্রায় ১ মিনিট · ১৩২ শব্দ

বনূ নযীর ও বনূ কুরায়যার ইয়াহূদীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনূ নযীরকে বের করে দেন এবং বনূ কুরায়যার লোকেরা, যারা তাদের অংগীকার পূর্ণ করেছিল, তারা তাদের স্বস্থানে অবস্থিত ছিল। অবশেষে বনূ কুরায়যার ইয়াহূদীরা যখন যুদ্ধে লিপ্ত হয়, তখন তাদের পুরুষদের হত্যা করা হয় এবং তাদের স্ত্রী, মালামাল ও সন্তানদের মুসলিমদের মাঝে বণ্টন করে দেওয়া হয়। কিন্তু তাদের কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সাক্ষাত করলে, তিনি তাদের নিরাপত্তা প্রদান করেন এবং পরে তারা ইসলাম কবুল করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনূ কায়নুকার ইয়াহূদী, যারা আবদুল্লাহ ইবন সালামের গোত্রের লোক ছিল, তাছাড়া বনূ হারিছার ইয়াহূদী এবং অন্যান্য যে ইয়াহূদীরা মদীনায় বসবাস করতো, সকলকে মদীনা হতে বের করে দেন।

ছবি বানান