Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩

প্রায় ১ মিনিট · ১১০ শব্দ

তিনি বলেন, একজন শায়েখ আমার নিকট বর্ণনা করেছেনঃ আবদুল্লাহ্ ইবনু আব্বাস (রাঃ) যখন বসরায় গমন করেন, তখন তাঁর নিকট আবূ মূসা (রাঃ) -র সূত্রে কয়েকটি হাদীছ বর্ণনা করা হয়। . আবদুল্লাহ্ (রাঃ) আবূ মূসা (রাঃ) -র নিকট কয়েকটি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করে একখানা পত্র লেখেন। জবাবে . আবূ মূসা (রাঃ) লেখেন, একদা আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম। তখন তিনি পেশাব করবার ইরাদা করেন। অতঃপর তিনি একটি প্রাচীরের পাদদেশের নরম ঢালু জায়গায় গমন করে পেশাব করলেন। পরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন পেশাব করবার ইরাদা করে, তখন পেশাবের জন্য সে যেন নীচু নরম স্থান নিরূপণ করে ।

ছবি বানান