দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,০২৩
তিনি বলেনঃ আরবভূমি ’ওয়াদী-কুররা’ হতে ইয়ামনের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত এবং ইরাক হতে সমুদ্র পর্যন্ত বিস্তৃত। আবূ দাঊদ (রহঃ) বলেনঃ হারিছ ইবন মিসকীনের নিকট এরূপ পড়া হয়েছিল, যখন আমি সেখানে উপস্থিত ছিলাম যে, মালিক (রহঃ) থেকে বর্ণিত। উমার নাজরানবাসীদের বহিষ্কার করেছিলেন, তবে তিনি তাদেরকে তায়মা থেকে বহিষ্কার করে নি। কেননা, তা আরবভূমির অন্তর্ভুক্ত ছিল না। আর ’ওয়াদী-কুররা’র ইয়াহূদীদের এ জন্য বহিষ্কার করা হয়নি, আমার ধারণায়, তাঁরা ’ওয়াদী-কুররাকে’ আরবভূমি হিসাবে মনে করেননি।