দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,০২৫
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ (এমন এক সময় আসবে) যখন ইরাকবাসীরা তাদের যমীন ও তার উৎপাদিত ফসল-কাফীয ও দিরহাম হতে বঞ্চিত হবে (অর্থাৎ এ সব সেখানকার অধিবাসীরা পাবে না, বরং তোমরা এ সবের মালিক হবে)। আর শামবাসীরা তাদের যমীন ও উৎপাদিত ফসল ও অর্থ-মুদ এবং স্বর্ণমুদ্রা হতে বঞ্চিত হবে এবং মিসরবাসীরা তাদের যমীন ও উৎপাদিত দ্রব্য ও অর্থ-আরদাব ও দীনার হতে বঞ্চিত হবে (অর্থাৎ তোমরাই এ সবের মালিক ও অধিকারী হবে)। এরপর তোমরা সেখানে ফিরে যাবে, যেখানে তোমরা প্রথমে ছিলে (অর্থাৎ ধন-দওলত তোমাদের হাতছাড়া হয়ে পুনরায় কাফিরদের হাতে চলে যাবে)। রাবী যুহায়র তিনবার এরূপ উক্তি করেন যে, আবূ হুরায়রা -এর গোশত এবং রক্ত এর সাক্ষী আছে।