Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,০৩০

প্রায় ১ মিনিট · ১১৫ শব্দ

আলী (রাঃ) বলেনঃ যদি আমি বেঁচে থাকি, তবে বনূ তাগলীবের যুদ্ধক্ষম নাসারাদের হত্যা করব এবং তাদের সন্তান-সন্ততিদের বন্দী করব। কেননা, তাদের ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝে যে চুক্তি সম্পাদিত হয়েছিল, তা আমি লিখেছিলাম। যাতে এরূপ শর্ত ছিল যে, তারা তাদের সন্তান-সন্ততিদের সাহায্য করবে না। আবূ দাঊদ (রহঃ) বলেনঃ এ হাদীছটি ’মুনকার’ বা অগ্রহনীয়। (তিনি আরো বলেনঃ) আমি জানতে পেরেছি যে, আহমদ ইবন হাম্বল (রহঃ)-ও এ হাদীছটি দৃঢ়ভাবে অস্বীকার করতেন। অন্যদের মতে এ হাদীছটি মাতরুক বা পরিত্যক্ত। লোকেরা এ হাদীছকে মুনকার জেনেছে-আব্দুর রহমান ইবন হানী-এর উপর। রাবী আবূ আলী বলেনঃ আবূ দাঊদ যখন এ কিতাব শোনান, তখন তাতে এ হাদীছ পড়েননি।

ছবি বানান