দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,০৬৫
তিনি বলেনঃ আমি এরূপ সাক্ষ্য দিচ্ছি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিয়েছেনঃ সমস্ত যমীনই আল্লাহ্র এবং বান্দারা সবাই আল্লাহ্র বান্দা। কাজেই, যে ব্যক্তি কোন অনাবাদী যমীন আবাদ করবে, সে ব্যক্তি তার মালিক হবে। রাবী বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এ হাদীছটি আমার নিকট তারা বর্ণনা করেছেন, যারা তাঁর নিকট হতে সালাতের হাদীছ বর্ণনা করেছেন ।