আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,০৭১
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি জিযিয়া কর দেওয়ার শর্তে কোন যমীন ক্রয় করলো, সে যেন নিজের হিজরতের শর্ত ভংগ করলো। আর যে ব্যক্তি কাফিরের অমর্যাদা তার গর্দান হতে টেনে নিজের গর্দানে পরাল, সে যেন ইসলাম হতে তার পিঠ ফিরিয়ে নিল। রাবী বলেনঃ খালিদ ইবন মা’দান (রহঃ) আমার নিকট হতে এ হাদীছ শ্রবণ করে আমাকে জিজ্ঞাসা করেনঃ শুবায়ব কি তোমার নিকট উক্ত হাদীছ বর্ণনা করেছেন? তখন আমি বলিঃ হ্যাঁ। এরপর তিনি বলেনঃ তুমি যখন তাঁর কাছে যাবে, তখন তাঁকে বলবে, তিনি যেন উক্ত হাদীছ লিখে আমার কাছে পাঠিয়ে দেন। রাবী বলেনঃ অতঃপর শুবায়ব উক্ত হাদীছ খালিদের জন্য লিখে দেন। পরে আমি ফিরে আসলে খালিদ ইবন মা’দান (রহঃ) ঐ কাগজটি আমার নিকট চান। তখন সেটি আমি তাকে প্রদান করি। যখন তিনি তা পাঠ করেন, তখন তিনি তাঁর কাছে যত খারাযী যমীন ছিল, তার সবই ছেড়ে দেন। আবূ দাঊদ বলেনঃ ইনি ছিলেন ইয়াযীদ ইবন খুমায়র ইয়াযান্নী, তিনি নন, যিনি শোবার ছাত্র ছিলেন।