দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,০৮৪
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি ভালভাবে উযূ করে সওয়াবের নিয়্যতে তার রোগগ্রস্ত মুসলিম ভাইকে দেখতে যাবে, তাকে জাহান্নাম হতে ৭০ খারীফ দূরে রাখা হবে। রাবী বলেনঃ আমি আবূ হামযাকে জিজ্ঞাসা করলামঃ খারীফ কি? তিনি বললেনঃ এর অর্থ হলো এক বছর। আবূ দাউদ বলেন, বসরাবাসীরা ব্যতীত উযূ অবস্থায় রোগী দেখতে যাওয়ার প্রবক্তা কেউ নয়।