দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩০৯
ইব্রাহীম ইবনু খালিদ ..... আশ-শায়বানী ইকরামা হতে বর্ণনা করেন। উম্মে হাবীবা (রাঃ) ইস্তেহাযাগ্রস্ত থাকা অবস্থায় তাঁর স্বামী তাঁর সাথে সংগম করতেন। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, রাবী ইবনু মুঈনের মতানুযায়ী এই হাদীছের অন্যতম রাবী মুআল্লা ছিকা অর্থাৎ নির্ভরযোগ্য। অবশ্য আহমাদ ইবনু হাম্বল তাঁর নিকট হতে কোন হাদীছ বর্ণনা করেননি। কেননা তিনি নিজস্ব প্রজ্ঞা বা বিবেকের উপর আস্থাশীল ছিলেন।