আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,০৯৮
তিনি বলেনঃ বনূ-হারিছ ইবন আমির ইবন নওফল খুবায়ব (রাঃ) কে ক্রয় করেন। আর খুবায়ব (রাঃ) হারিছ ইবন আমিরকে বদরের যুদ্ধে হত্যা করেন। এরপর (ঘটনাক্রমে) যুবায়ব (রাঃ) তাদের হাতে বন্দী হন, তখন তারা তাকে হত্যা করার জন্য একত্রিত হয়। তখন খুবায়ব (রাঃ) হারিছের কন্যার কাছে তার লজ্জাস্থানের লোম পরিষ্কার করার জন্য একখানা ক্ষুর চান। তখন সে (মহিলা) তাঁকে একখানা ক্ষুর প্রদান করে। সে সময় সে মহিলার এক বাচ্চা খুবায়ব (রাঃ)-এর কাছে গিয়ে পৌছায়, যার সম্পর্কে তার মাতা গাফিল ছিল। যখন সে মহিলা এসে দেখল যে, সে বাচ্চাটি যুবায়ব (রাঃ)-এর জানুর উপর বসে আছে এবং যুবায়ব (রাঃ) এর হাতে ক্ষুর ও আছে, তখন সে ভীত-সন্ত্রন্ত হয়ে উঠে। যা খুবায়ব (রাঃ) অনুধাবন করতে পারেন। তখন তিনি বলেনঃ তুমি কি এরূপ ধারণা করছ যে, আমি তাকে হত্যা করে ফেলব? আমি কখনই এরূপ করব না। আবূ দাউদ (রাঃ) বলেনঃ এ ঘটনাটি শুআয়ব ইবন আবী হামযা (রহঃ) যুহরী (রহঃ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ আমার কাছে আবদুল্লাহ ইবন ইয়ায (রহঃ) বর্ণনা করেছেন যে, হারিছের কন্যা তার কাছে এরূপ বলেছেনঃ যখন তারা তাকে (খুবায়ব (রাঃ)-কে) হত্যার জন্য একত্রিত হয়, তখন তিনি তার কাছে স্বীয় লজ্জাস্থানের পশম পরিষ্কার করার জন্য একখানা ক্ষুর চান। যা সে তাঁকে দিয়েছিল।