Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,১০১

প্রায় ১ মিনিট · ৯০ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমরা কোন মৃত্যুবরণকারী ব্যক্তির নিকট উপস্থিত হবে, তখন ভাল কথাবার্তা বলবে। কেননা, তোমাদের কথার সমর্থনে ফেরেশতারা আমীন বলেন। এরপর আবূ সালামা (রাঃ) যখন ইনতিকাল করেন, তখন আমি বলিঃ ইয়া রাসূলুল্লাহ! আমি (এখন) কি বলব? তখন তিনি বলেনঃ তুমি বলঃ اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَأَعْقِبْنَا عُقْبَى صَالِحَةً অর্থাৎ ইয়া আল্লাহ্‌! আপনি একে ক্ষমা করুন এবং আমাদের উত্তম প্রতিদান প্রদান করুন। উম্মু সালাম বলেনঃ আল্লাহ্‌ আমাকে এর বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে প্রদান করেন।

ছবি বানান