Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,১০৪

প্রায় ২ মিনিট · ১৫৭ শব্দ

তিনি বলেনঃ আবূ সালামা (রাঃ)-এর মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নিকট হাযির হন। এ সময় তাঁর চোখ খোলা ছিল। তিনি তাঁর চোখ বন্ধ করে দেন। এ দেখে তাঁর পরিবার-পরিজন চীৎকার দিয়ে কাঁদতে থাকে। তখন তিনি বলেনঃ তোমরা তোমাদের ক্রন্দনের মাঝে তার জন্য কল্যাণ ছাড়া আর কিছুই চাবে না। কেননা, ফেরেশতারা তোমাদের কথার সমর্থনে ’আমীন’ বলে থাকেন। এরপর তিনি বলেনঃ اللَّهُمَّ اغْفِرْ لأَبِي سَلَمَةَ وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ رَبَّ الْعَالَمِينَ اللَّهُمَّ افْسَحْ لَهُ فِي قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيهِ অর্থাৎ ইয়া আল্লাহ্‌! আপনি আবূ সালামাকে মাফ করে দিন এবং তাঁর মর্যাদা, যারা হিদায়াতপ্রাপ্ত হয়েছে, তাদের ন্যায় সমুন্নত করুন। তাঁর পরিবার-পরিজন, যারা তাঁর পশ্চাতে আছে, আপনি তাদের যিম্মাদারী গ্রহণ করুন। হে সারা জাহানের রব! আপনি আমাদের এবং একে ক্ষমা করুন। ইয়া আল্লাহ্‌! আপনি তাঁর জন্য তাঁর কবরকে প্রশস্ত করে দিন এবং তা তাঁর জন্য আলোকিত করুন।

ছবি বানান