দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,১২২
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ শেষে হামযা (রাঃ) এর পাশ দিয়ে গমন করেন, যাঁর নাক ও কান (হিন্দা) কেটে নিয়েছিল। তখন তিনি বলেনঃ আমি যদি সুফিয়া (রাঃ) এর কষ্টের কথা চিন্তা না করতাম, যিনি হামযা (রাঃ)-এর বোন ছিলেন, তাহলে আমি তাঁর লাশকে পড়ে থাকতে দিতাম, যাতে পশু-পাখিরা তা ভক্ষণ করতে পারত এবং হাশরের দিন তিনি তাদের পেট হতে বের হতেন। এ সময় কাপড় কম থাকায় এক-এক, দুই-দুই এবং তিন-তিন ব্যক্তিকে একই কাপড়ে কাফন দেওয়া হয়। রাবী কুতায়বা এরূপ অতিরিক্ত বর্ণনা করেছেন যে, এরপর তাঁদের একই কবরে দাফন করা হয়। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ জিজ্ঞাসা করতে থাকেন যে, এদের মাঝে কোন ব্যক্তি কুরআন বেশী জানতো? এরপর তাকে আগে কিবলার দিকে রাখা হতো।