Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,১২৪

প্রায় ১ মিনিট · ৮১ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের শহীদদের দু-জনকে একই কবরে দাফনের নির্দেশ দেন এবং এ সময় তিনি জিজ্ঞাসা করেনঃ এদের মাঝে কে অধিক কুরআনের হাফিয? অতঃপর যখন তাদের একজনের প্রতি ইশারা করা হতো, তখন তিনি তাঁকে আগে কবরে রাখতে বলতেন। অবশেষে তিনি বলেনঃ আমি কিয়ামতের দিন এদের ব্যাপারে সাক্ষী দেব। তিনি তাঁদের রক্তমাখা অবস্থায় দাফনের নির্দেশ দেন এবং তাঁদের গোসল দেওয়া হয়নি।

ছবি বানান