দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,১৩৪
তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময় তাঁর জনৈক সাহাবী সম্পর্কে উল্লেখ করেন, যিনি ইনতিকাল করেন। লোকেরা রাতের বেলায় ত্রুটিপূর্ণ কাফনে তাঁকে দাফন করেছিল। বস্তুত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাযার নামায আদায়ের আগে রাতের বেলায় কোন মৃত ব্যক্তিকে দাফন করা হতে কঠোরভাবে নিষেধ করেন। অবশ্য বিশেষ কারণে তিনি রাতের বেলায় দাফনের অনুমতিও প্রদান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেনঃ যখন তোমাদের কেউ তার ভাইকে কাফন প্রদান করবে, তখন তার উচিত হবে তাকে উত্তম কাফন দেওয়া।