দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,১৪১
তিনি বলেনঃ মুস’আব ইবন উমায়র (রাঃ) উহুদের যুদ্ধে শাহাদত লাভ করেন। এ সময় তাঁর কাছে (কাফনের জন্য) একটা কম্বল ছাড়া আর কিছুই ছিল না। (আর তা এত ছোট ছিল যে,) যখন তা দিয়ে আমরা তাঁর মাথা ঢাকছিলাম, তখন তার দু’টি পা বেরিয়ে যাচ্ছিল এবং আমরা যখন তার পা দুটি ঢাকছিলাম, তখন তাঁর মাথা বেরিয়ে যাচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা ঐ কম্বল দিয়ে তাঁর মাথা ঢেকে দাও এবং পা দুটির উপর ইযখার দিয়ে দাও।