Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,১৪৩

প্রায় ১ মিনিট · ৮৩ শব্দ

তিনি বলেনঃ যে মহিলারা উম্মু কুলছুম বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তাঁর ইন্তিকালের পর গোসল দিয়েছিল, আমিও তাদের একজন ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কাফনের জন্য সর্বপ্রথম আমাদের তহবন্দ প্রদান করেন, এরপর জামা, সিরবন্দ, চাদর এবং শেষে এমন একটা কাপড় প্রদান করেন, যা উপরে জড়িয়ে দেওয়া হয়। রাবী বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরওয়াযার উপর বসা ছিলেন এবং কাফনের কাপড় তাঁর কাছেই ছিল। তিনি সেখান হতে এক-একটা কাপড় প্রদান করছিলেন।

ছবি বানান