দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,১৫২
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোন মুসলিম ব্যক্তির জন্য জীবিত মুসলিমরা তিন কাতার করে (তার জানাযার) নামায পড়লে, আল্লাহ্ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। রাবী বলেনঃ এ জন্য মালিক যখন কোন ব্যক্তির জানাযায় লোক কম দেখতেন, তখন তাদের তিন কাতারে বিভক্ত করে দিতেন।