Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,১৫৫

প্রায় ১ মিনিট · ৮৮ শব্দ

তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রবণ করেছেন, যিনি বলেছেনঃ যে ব্যক্তি কোন জানাযার সাথে তার ঘর থেকে বের হবে, তার সালাতুল জানাযা আদায় করবে, সে ব্যক্তি এক কীরাত ছাওয়াব পাবে। আর যে ব্যক্তি দাফনেও শরীক থাকবে, সে দু’কীরাতের সমান ছাওয়াব পাবে। যখন ইবন উমার (রাঃ) এ হাদীছ শ্রবণ করেন, তখন এর সত্যতা যাচাইয়ের জন্য জনৈক ব্যক্তিকে আইশা (রাঃ) এর নিকট প্রেরণ করেন। তখন আইশা (রাঃ) বলেনঃ আবূ হুরায়রা সত্য বলেছেন।

ছবি বানান