দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,১৫৯
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা যখন কোন জানাযার অনুগমন করবে, তখন তোমরা ততক্ষণ বসবে না, যতক্ষণ না তাকে (যমীনে) রাখা হয়। আবূ দাঊদ (রহঃ) বলেনঃ ছাওরী উক্ত হাদীছ সুহায়ল হতে, তিনি তাঁর পিতা হতে, তিনি আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেছেন। যাতে এরূপ বর্ণিত আছেঃ যতক্ষণ না সে জানাযাকে যমীনে রাখা হয়। রাবী আবূ মু’আবিয়া (রহঃ) সুহায়ল হতে এরূপ বর্ণনা করেছেনঃ যতক্ষণ না সে জানাযাকে কবরে রাখা হয়।