Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,১৬৮

প্রায় ১ মিনিট · ৬৩ শব্দ

মুসলিম ইবন ইব্‌রাহীম (রহঃ) ..... আবদুর রহমান (রাঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন। তিনি বলেনঃ তিনি উসমান ইবন আবিল আসের জানাযায় শরীক ছিলেন। আমরা তার জানাযা নিয়ে আস্তে আস্তে যাচ্ছিলাম। এ সময় আবূ বকরা (রাঃ) আমাদের সাথে যোগ দেন। তিনি আমাদের আস্তে আস্তে চলতে দেখে লাঠি উঁচিয়ে বলেনঃ তোমরা তো দেখেছ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে জানাযা নিয়ে দ্রুত গমন করেছি।

ছবি বানান