দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,১৭৪
তিনি বলেনঃ আমি বাহী থেকে শ্রবণ করেছি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র ইব্রাহীম মারা যান, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বসার স্থানে তাঁর (ইবরাহীমের) জানাযার নামায পড়েন। আবূ দাঊদ (রহঃ) বলেনঃ আমি সাঈদ ইবন ইয়া’কূব তালেকানীর নিকট হাদীছটি পড়ে শোনানোর পর জানতে পারি যে, ইবন মুবারক ইয়াকূব ইবন কা’কা হতে, তিনি আতা হতে বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পুত্র ইবরাহীমের জানাযার নামায পড়েছিলেন এবং এ সময় তাঁর বয়স ছিল সত্তর রাত মাত্র।