Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,১৮২

প্রায় ১ মিনিট · ৬৭ শব্দ

একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নতুন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন সাহাবীগণ কাতারবদ্ধ হয়ে দাঁড়ালে তিনি চার তাকবীরের সাথে জানাযার নামায আদায় করেন। রাবী আবূ ইসহাক বলেনঃ আমি শা’বী (রহঃ)-কে জিজ্ঞাসা করি, আপনার নিকট এ হাদীছ কে বর্ণনা করেছেন? তিনি বলেনঃ একজন নির্ভরযোগ্য ব্যক্তি, যিনি সেখানে নবীজীর সঙ্গে উপস্থিত ছিলেন। তিনি হলেন আবদুল্লাহ্‌ ইবন আব্বাস ।

ছবি বানান