Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,১৮৬

প্রায় ১ মিনিট · ১৩৬ শব্দ

তিনি বলেনঃ একদা আমি মারওয়ানের নিকট উপস্থিত ছিলাম। সে সময় তিনি আবূ হুরায়রা (রাঃ)-কে জিজ্ঞাসা করেনঃ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মৃত ব্যক্তির জন্য কিরূপে দু’আ করতে শুনেছেন? তিনি বলেনঃ আপনি কি আমাকে ঐ সম্পর্কে জিজ্ঞাসা করছেন, যা আপনি বলেছেন? মারওয়ান বলেনঃ হ্যাঁ। রাবী বলেনঃ ইতিপূর্বে এ ব্যাপারে উভয়ের মাঝে কিছুটা বাদানুবাদ হয়। আবূ হুরায়রা (রাঃ) বলেনঃ তিনি এরূপ দু’আ করতেনঃ اللَّهُمَّ أَنْتَ رَبُّهَا وَأَنْتَ خَلَقْتَهَا وَأَنْتَ هَدَيْتَهَا لِلإِسْلاَمِ وَأَنْتَ قَبَضْتَ رُوحَهَا وَأَنْتَ أَعْلَمُ بِسِرِّهَا وَعَلاَنِيَتِهَا جِئْنَاكَ شُفَعَاءَ فَاغْفِرْ لَهُ অর্থাৎ ইয়া আল্লাহ্‌! আপনি এর রব। আপনি একে পয়দা করেছিলেন। আপনিই তাকে ইসলামের উপর হিদায়াত দিয়েছিলেন। এখন আপনি তার রুহ কবয করে নিয়েছেন এবং আপনি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যাপারে অধিক অবহিত। আমরা তার জন্য সুপারিশকারী হিসাবে এসেছি। আপনি তাকে ক্ষমা করুন।

ছবি বানান