Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,১৮৮

প্রায় ১ মিনিট · ৯৪ শব্দ

তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে জনৈক ব্যক্তির জানাযার নামায আদায় করি। তখন আমি তাঁকে এরুপ দু’আ করতে শুনিঃ 'ইয়া আল্লাহ্‌! নিশ্চয় অমুকের পুত্র অমুক আপনার যিম্মায়। আপনি তাকে কবরের আযাব হতে রক্ষা করুন।' রাবী আবদুর রহমান এরূপ দু’আর কথা বলেছেনঃ 'এ ব্যক্তি আপনার যিম্মায় এবং আপনার প্রতিবেশী। আপনি একে কবরের আযাবের ফিতনা ও জাহান্নামের আগুন হতে রক্ষা করুন। আপনি ওয়াদা পূর্ণকারী এবং সত্যের প্রতীক। ইয়া আল্লাহ্‌! আপনি একে ক্ষমা করুন এবং তার উপর রহম করুন। আপনি মহাক্ষমাশীল, মেহেরবান।

ছবি বানান