Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,১৯৫

প্রায় ১ মিনিট · ৬৭ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলী (রাঃ), ফযল (রাঃ) এবং উসামা ইবন যায়দ (রাঃ) গোসল দিয়েছিলেন এবং এরাই তাকে কবরে নামিয়েছিলেন। রাবী বলেনঃ আমার নিকট মারহাব অথবা ইবন আবী মারহাব বর্ণনা করেছেন যে, তাঁরা আবদুর রহমান ইবন আওফ (রাঃ)-কেও তাদের সংগে নিয়েছিলেন। তাঁরা দাফনক্রিয়া শেষ করলে আলী (রাঃ) বলেনঃ প্রত্যেক ব্যক্তির কাজ তার স্বজনদের করা উচিত।

ছবি বানান