Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২১৬

প্রায় ১ মিনিট · ১৫০ শব্দ

জাহিলিয়াতের যুগে তার নাম ছিল যাহম ইবন মা’বাদ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে হিজরত করেন। এ সময় তিনি তাকে জিজ্ঞাসা করেনঃ তোমার নাম কি? তখন তিনি বলেনঃ যাহম। এতদশ্রবণে তিনি বলেনঃ বরং তুমি হলে বাশীর। তিনি বলেনঃ যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সংগে হাঁটছিলাম এবং তিনি মুশরিকদের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি বলেনঃ এরা অধিক কল্যাণপ্রাপ্তির আগে চলে গেছে। তিনি এরূপ তিন বার বলেন। অতঃপর তিনি মুসলিমদের কবরের পাশ দিয়ে গমনকালে বলেনঃ এরা অধিক কল্যাণ হাসিল করেছে। ইত্যবসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান যে, জনৈক ব্যক্তি দুপায়ে জুতা দিয়ে কবরস্থানের মাঝে হাঁটছে। তখন তিনি তাকে বলেনঃ হে দু’পায়ে জুতা পরিহিত ব্যক্তি! তোমার জন্য আফসোস! তুমি তোমার দু’পায়ের জুতা খুলে ফেল! সে ব্যক্তি লক্ষ্য করে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারলো, তখন সে তার দু’পায়ের জুতা খুলে দূরে নিক্ষেপ করলো।

ছবি বানান