Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২৪০

প্রায় ১ মিনিট · ১১০ শব্দ

তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্দেশ্যে বের হই। এ সময় আমাদের সঙ্গে ওয়াইল ইবন হুজর ছিল। তখন তাঁকে তাঁর একজন শত্রু বন্দী করে ফেলে। কওমের লোকেরা তাঁর ব্যাপারে কসম করতে ইতস্তত করে কিন্তু আমি এরূপ কসম করি যে, সে আমার ভাই। ফলে, দুশমন তাঁকে ছেড়ে দেয়। এরপর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত হই এবং আমি তাঁকে এ ব্যাপারে খবর দেই যে, কওমের লোকেরা ওয়াইল সম্পর্কে কসম করাকে ভাল মনে করেনি; অথচ তাঁর ব্যাপারে আমি এরূপ কসম করি যে, সে আমার ভাই। তখন তিনি বলেনঃ তুমি সত্য বলেছ। এক মুসলিম অপর মুসলিমের ভাই।

ছবি বানান