Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২৫৫

প্রায় ১ মিনিট · ৯৩ শব্দ

একদা আবূ হুরায়রা (রাঃ) বলেনঃ জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট হাযির হয়ে বলে, আমি রাতে স্বপ্নে দেখেছি। তখন সে ব্যক্তি তার স্বপ্ন-বৃত্তান্ত বর্ণনা করে। আবূ বকর (রাঃ)-তার ব্যাখ্যা বর্ণনা করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি কিছু ঠিক বলেছ এবং কিছু ভুলও হয়েছে। আবূ বকর বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমার মাতাপিতা আপনার জন্য উৎসর্গিত হোক, আমি আপনার কসম দিয়ে বলছি, আপনি আমার ভুলটা জানিয়ে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বলেনঃ তুমি এরূপ কসম খাবে না।

ছবি বানান