দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২৫৭
একদা দু’ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একটা মামলা নিয়ে যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদী পক্ষের নিকট সাক্ষ্য-প্রমাণ চান। কিন্তু তার পক্ষে কোন সাক্ষী ছিল না। তখন তিনি বিবাদীকে কসম খেতে বলেন। তখন সে আল্লাহর নামে কসম খেয়ে বলেঃ লা-ইলাহা ইল্লা-হুয়া-অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি তো (অন্যায়) করেছ, তবে ইখলাসের সাথে লা-ইলাহা ইল্লাল্লাহু বলাতে তোমার গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। আবূ দাঊদ বলেনঃ এ হাদীছের দ্বারা জানা যায় যে, তিনি তাকে কাফফারা দিতে বলেননি।